ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হলো বাংলাদেশ-নেপাল ফুটবল সিরিজ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইতোমধ্যে ঢাকায় চলে এসেছে নেপাল জাতীয় ফুটবল।

এই ম্যাচের মধ্য দিয়েই করোনার দীর্ঘ বিরতির পর আবার মাঠে নামবে জেমি ডে’র শিষ্যরা। আর নেপালের বিপক্ষে এই ফুটবল সিরিজকে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

রোববার (০৮ নভেম্বর) বাফুফে’তে আয়োজিত এক সংবাদ সম্মলনে একথা জানান বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এসময় বাফুফে সভাপতি আরও জানান, ফুটবলারদের ফিটনেস পুরোপুরি ফিরে আসতে আরও সময় প্রয়োজন।

বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ফুটবল মাঠে ফেরানো। যে কারণে নেপাল দলকে আমরা আমন্ত্রণ জানিয়ে ঢাকায় এনেছি। এই ম্যাচ দু’টি সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে আয়োজন করা হবে। ’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা ৭-৮ মাস অনুশীলনের বাইরে ছিল। তাই দ্রুত তাদের ফিটনেস শতভাগ ফিরিয়ে আনা সম্ভব নয়। এখনও কয়েকদিন বাকি আছে। প্রথম ম্যাচের পরই বোঝা যাবে তাদের ফিটনেসের কি অবস্থা। ’

সংবাদ সম্মেলনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজি নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ-সহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হলো বাংলাদেশ-নেপাল ফুটবল সিরিজ

আপডেট সময় ০৮:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০