ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালীর বাউফল উপজেলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মো. তানজিল আহম্মেদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার রাতে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

তানজিল ঢাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বাউফল উপজেলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা পুলিশ কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেনের ছেলে।

বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে কালাইয়ার কর্পূরকাঠি এলাকা থেকে পিকনিক শেষে মোটরসাইকেলে তিন বন্ধু মো. সানিম (২৩), মো. কাইউম (২২) ও মো. তানজিল বাসায় ফিরছিলেন।

রাত ৩টার দিকে দ্রুতগতির মোটরসাইকেলটি কালাইয়া-বাউফল সড়কের টিঅ্যান্ডটি এলাকায় পৌঁছলে সড়কের গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়ে তিন বন্ধুই গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে শনিবার সকালে তানজিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

আপডেট সময় ০৪:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০