ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

আকাশ জাতীয় ডেস্ক: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুতির কারণে প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনাকবলিত সাতটি ট্যাংকারে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর রবিবার বেলা ১১টার দিকে এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (গ্রেড-১) মো. আফছার উদ্দিন ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।

আফছার উদ্দিন বলেন, আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ট্যাংকারগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর বেলা ১১টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গতকাল শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যালে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শ্রীমঙ্গল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি চট্টগ্রাম থেকে কেরোসিন ও ডিজেল নিয়ে সিলেট যাচ্ছিল। এতে সাতটি ট্যাংকারে মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের প্রায় দেড় লাখ লিটার কেরোসিন ছিল। এই দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

২২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় ১১:৪৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০