ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

ভোটে জিততে নয়, প্রশ্নবিদ্ধ করতে অংশ নেয় বিএনপি: আওয়ামী লীগ

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। কর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি প্রার্থী বহিরাগতদের নির্বাচনী এলাকায় সমবেশ করছে। উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ করার অভিযোগও তুলেছে দলটির বিরুদ্ধে।

আজ বিকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে এসব অভিযোগ করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা জানায়, বিএনপি নির্বাচনে জিততে বা প্রতিদ্বন্দ্বিতা করতে নয়, বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অংশ নেয়। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পদক্ষেপ নিতে ইসিকে আহ্বান জানিয়েছে দলটির প্রতিনিধিরা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অন্য দুই নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।

এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে আব্দুর রহমান বলেন, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। বাইরে থেকে লোকজন নির্বাচনী এলাকায় সমবেশ করছেন। বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের মারধর করা, পোস্টার ছেড়া ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে- সেই অভিযোগগুলো কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশন এইসব অভিযোগ খতিয়ে দেখা ও যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এই অভিযোগ বানোয়াট, ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। তারা শুধু এই নির্বাচনেই অভিযোগ দিচ্ছে এমনটি নয়, সমস্ত নির্বাচনেই তারা অভিযোগ দিচ্ছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনে জিতবার জন্য বা ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হোক সেই জন্য নয়, এটা তাদের লক্ষ্য না, তাদের লক্ষ্যই হলো অভিযোগ তোলা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। মানুষের সামনে তুলে ধরা যে নির্বাচন সুষ্ঠু হয়নি, অবাধ হয়নি, শান্তিপূর্ণ হয়নি। এটাই তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যের অংশ হিসেবেই এই অভিযোগগুলো তুলে ধরছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

ভোটে জিততে নয়, প্রশ্নবিদ্ধ করতে অংশ নেয় বিএনপি: আওয়ামী লীগ

আপডেট সময় ০৮:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০