ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

আকাশ জাতীয় ডেস্ক:  

দেবর আকরাম হোসেনের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাইয়ের স্ত্রী মালা খাতুন (৩২)। বৃহস্পতিবার মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

বেলা ১১টার দিকে নিজ বাড়িতে ছুরিকাঘাতের পর দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মালা খাতুনের মৃত্যু হয়। তিনি বামন্দী গ্রামের চেরাকি পাড়ার ইকরাম হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আকরাম হোসেন তার ছেলেকে মারধর করছিলেন। এসময় ঠেকাতে গেলে বাবা সোলাইমান হোসেন ও মা তহুরা খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেন আকরাম। পরে তাকে নিবৃত্ত করতে এগিয়ে যান বড় ভাবি মালা খাতুন। এ সময় মালা খাতুনের তলপেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন আকরাম।
মালাকে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, মরদেহ কুষ্টিয়ায় ময়নাতদন্ত হবে। হত্যাকারী আকরাম হোসেনকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

স্থানীয়রা জানান, আকরাম হোসেন বামন্দী বাজারের একজন চা দোকানি। তবে দীর্ঘদিন থেকেই তিনি মাদকাসক্ত।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় কাতারের তীব্র নিন্দা

দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

আপডেট সময় ০৪:১৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০