ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুমকিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে শুভাষ চন্দ্র শীল (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ২৫ অক্টোবর রাতে প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে পরিবারের সবাই দুর্গাপূজা দেখতে যায়। এ সময় প্রতিবেশী শুভাষ চন্দ্র শীল একলা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই কিশোরীকে।

পূজা শেষে বাড়ি ফেরার পর বিষয়টি জানতে পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হন। সুবিচারের নামে সময়ক্ষেপণ হলে অবশেষে কিশোরীর বাবা বাদী হয়ে গত বুধবার দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মঙ্গলবার মামলার পর আসামি শুভাষ চন্দ্র শীলকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি শুভাষ চন্দ্র শীলের পরিবারের পক্ষ থেকে ষড়যন্ত্রমূলক সাজানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুমকিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

আপডেট সময় ০৩:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০