ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

মঙ্গলবার বিকাল ৪টায় কুষ্টিয়ার বিত্তিপাড়ার নিয়ত মোড়ে এ ঘটনা ঘটে।

ইবি থানার এসআই আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। কুষ্টিয়ার নিয়ত মোড় এলাকায় আসলে বিএডিসির একটি ট্রাকর সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হয়। হতাহতদের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। গুরুত্বর আহত অবস্থায় আরও একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন নিহত

আপডেট সময় ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০