ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর দুর্গাপুরে প্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ধর্ষক আশরাফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার গোপালপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। একইদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার পাঁচুবাড়ি গ্রামের জামাল উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম (৪০) প্রতিবেশী প্রতিবন্ধী এক কিশোরীকে ফুসলিয়ে গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশেই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষন করে। ভুক্তভোগী কিশোরী সম্পর্কে ধর্ষক আশরাফুলের ভাতিজি। এ সময় আশেপাশের লোকজন টের পেয়ে ধর্ষক আশরাফুলকে ধরে পিটুনি দেয়।

ঘটনার পর ভিকটিম কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠালে রাতেই ওসিসিতে কিশোরীকে ভর্তি করা হয়। পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা বলেন, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী অভিযুক্ত ব্যাক্তির বিচার হবে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনি লিভারের মৃত্যু নিয়ে ভাইরাল গুজব, যা জানালেন কন্যা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

আপডেট সময় ০৮:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০