ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে ইবাদত শেখ (৩২) নামে এক সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে নির্যাতিতা মেয়েটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই বাগেরহাট সদর উপজেলার ভট্টপ্রতাপ এলাকা থেকে পুলিশ ইবাদত শেখকে গ্রেফতার করে। এদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নির্যাতিতা মেয়েটিকে বাড়িতে রেখে তার মা ছোট দুই সন্তানকে নিয়ে চশমা ঠিক করার জন্য ফকিরহাটে যান। রাত ৮টার দিকে বাড়ি ফিরে মেয়ের কান্না শুনে মা তাকে জিজ্ঞাসা করেন। মেয়েটি তার মাকে জানায়, তার সৎ বাবা তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নির্যাতিতার মায়ের দায়েরকৃত মামলায় আমরা ইবাদত শেখকে আটক করে আদালতে সোপর্দ করেছি। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

আপডেট সময় ১০:২২:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০