ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী

আর কখনও বার্সেলোনায় ফিরবেন না গার্দিওলা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

গত কয়েকমাস ধরে একের পর এক পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে বার্সেলোনা। কোচ কিকে সেতিয়েনের চাকরিচ্যুতির পর ক্যাম্প ন্যুয়ের দায়িত্ব নিয়েছেন রোনাল্ড কোম্যান।

ডাচ কোচ এসে তার স্কোয়াড থেকে ছেঁটে ফেলছেন লুইস সুয়ারেস-আর্তুরো ভিদালের মতো তারকাদের। নতুন মৌসুম শুরু করে আরেকটি বড় পরিবর্তন ঘটেছে বার্সায়। নানা বিতর্কের পর পদত্যাগ করেছেন ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া মারিয়া বার্তোমেউ।

তার জায়গায় কে অলঙ্কৃত করবেন কাতালান জায়ান্টদের সভাপতির পদ, তা নিয়ে চলছে আলোচনা। সম্ভাব্য হিসেবে উঠে এসেছে অনেকের নাম। বার্সেলোনার সভাপতি পদপার্থীদের মধ্যে তাদের একজন ভিক্তর ফন্ত। যিনি জানিয়েছেন, সভাপতি হতে পারলে ক্যাম্প ন্যু ইতিহাসের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলাকে সম্ভব হলে ফেরাবেন।

তবে বর্তমানে ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকা ৪৯ বছর বয়সী স্প্যানিশ কোচ পরিস্কার জানিয়ে দিয়েছেন, ক্যাম্প ন্যুয়ে তার ক্যারিয়ার শেষ।

চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করে কিছুটা ব্যাকফুটে আছে সিটিজেনরা। তবে তাদের নিজেদের স্টান্ডার্ড ধরে রেখেছে। চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব মার্শেইয়ের বিপক্ষে দাপুটে জয়ে ট্র্যাকে ফেরারও আভাস দিচ্ছে গার্দিওলার দল। সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডকেও হারিয়েছে সিটি।

সেই জয়ের পর ফের বার্সায় ফিরবেন কিনা এমন কথাবার্তার প্রেক্ষিতে না বোধক উত্তরই দিয়েছেন গার্দিওলা। স্প্যানিশ কোচ জানিয়েছেন, এই মুহূর্তে কেবল ম্যানচেস্টার সিটির দিকে ফোকাস রাখছেন তিনি।

শেফিল্ড ইউনাইটেডকে হারানোর পর ম্যাচ পরবর্তী এক সাক্ষাৎকারে বিটি স্পোর্টকে স্প্যানিশ কোচ বলেন, ‘আমি অনেকবার বলেছি, কোচ হিসেবে বার্সেলোনায় আমার ক্যারিয়ার শেষ। সেখানে দায়িত্ব নেওয়ার অসাধারণ সব লোকজন আছেন। এখন, উদাহরণস্বরূপ রোনাল্ড কোম্যান চমৎকার একজন কোচ। সুতরাং, এটা শেষ। ’

‘আমি এখানে অবিশ্বাস্যভাবে সুখি এবং ভালো করার বাসনা রয়েছে আমার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’, যোগ করেন গার্দিওলা।

Tag :
আপলোডকারীর তথ্য

বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম

আর কখনও বার্সেলোনায় ফিরবেন না গার্দিওলা

আপডেট সময় ০৮:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০