ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন চিলির রাউল অস্কার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলির ফুটবলার রাউল অস্কার বেসেরা। আর্জেন্টাইন স্টাইকার হার্নান বার্কোসের বিদায়ের পর তার পরিবর্তে একজন ভালো স্ট্রাইকাররে খোঁজে ছিল দেশের সেরা ক্লাব বসুন্ধরা কিংস।

শনিবার (৩১ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ৩৩ বছর বয়সী এই চিলিয়ান স্ট্রাইকার কাতারের শীর্ষ লিগের দল উম সালাল এসসির হয়ে সর্বশেষ খেলেছেন। তবে আর্জেন্টিনা বা চিলির জার্সিতে খেলা হয়নি তার।

বসুন্ধরা কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসান গণমাধ্যমকে বলেছেন, ও সর্বশেষ কাতারের শীর্ষ লিগে খেলেছে। কাতারের শীর্ষ লিগ আমাদের লিগের চেয়ে অনেক মানসম্পন্ন এবং উন্নত। সেখানেও গত লিগে সাত ম্যাচে গোল করেছে চারটি। আমরা আশা করি, আমাদের সঙ্গে সে মানিয়ে নিতে পারবে এবং ভালো করবে। আশা করি তাকে দিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হবে। ‘

কয়েক দিন আগেই বসুন্ধরা দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়ো ও জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস এবং ইরানের ডিফেন্ডার খালেদ শাফিইকে। এরপর চতুর্থ বিদেশি হিসেবে রাউল অস্কারকে নেওয়া হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন চিলির রাউল অস্কার

আপডেট সময় ০৭:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০