ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল দুই ভাই

আকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষীপুরের রায়পুরে নানার বাড়িতে বেড়াতে এসে না ফেরার দেশে চলে গেল তাহসীন (২ বছর) ও আব্দুল্লাহ (১৮ মাস) নামে দুই খালাতো ভাই।

শুক্রবার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তোফাদার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তাহসীন স্থানীয় রাখালিয়া গ্রামের প্রবাসী কামাল হোসেনের ছেলে। আর আব্দুল্লাহ পাশের মিতালী বাজার এলাকার প্রবাসী মো. সেলিমের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা আব্দুল কাদেরের দুই মেয়ে তাদের শিশু সন্তানসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরিবারের অজান্তে খেলতে গিয়ে শিশু তাহসীন ও আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের পানিতে ভাসতে দেখেন স্বজনরা।

এরপর তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় তাদের জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল দুই ভাই

আপডেট সময় ০৯:০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০