ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটি-অ্যাতলেটিকোর জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ ‘সি’তে শীর্ষে রয়েছে। আর ২ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে মার্সেই আছে সবার নিচে।

এদিন ম্যাচের ১৮তম মিনিটে তোরেসের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৬তম মিনিটে গুন্দোগনের গোলে ব্যবধান ২-০ করে ম্যানসিটি। ৮১তম মিনিটে রাহিম স্টার্লিং ব্যবধান ৩-০ করেন।

এই গ্রুপের অন্য ম্যাচে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে পোর্তো। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে পোর্তো আছে দ্বিতীয় অবস্থানে। ৩ পয়েন্ট নিয়ে অলিম্পিয়াকোস আছে তৃতীয় অবস্থানে।

একই দিন ‘এ’ গ্রুপের ম্যাচে আরবি সলজবার্গকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে অ্যাতলেটিকোর অবস্থান দ্বিতীয়। আর ১ পয়েন্ট নিয়ে সলজবার্গ আছে চতুর্থ অবস্থানে।

এদিন ম্যাচের ২৯তম মিনিটে লরেন্তের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। ৪০তম মিনিটে ডমিনিকের গোলে ম্যাচে সমতা আনে সলজবার্গ। ৪৭তম মিনিটে ফেলিপের আত্মঘাতী গোলে ২-১ গোলে লিড নেয় সলজবার্গ।

তবে, ৫২তম মিনিটে ফেলিক্সের গোলে ২-২ গোলে সমতা আনে অ্যাতলেটিকো। ৮৫তম মিনিটে ফেলিক্স তার দ্বিতীয় গোলটি করেন। যার ফলে অ্যাতলেটিকো ৩-২ গোলে লিড নেয়। এই ব্যবধান ধরে রেখেই তারা জয় নিয়ে মাঠ ছাড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটি-অ্যাতলেটিকোর জয়

আপডেট সময় ০৮:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০