ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাগুরায় মিষ্টি বিতরণ

আকাশ জাতীয় ডেস্ক:  

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় বুধবার সন্ধ্যায় শহরের রাস্তায় নেমে নেচে-গেয়ে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন ভক্তরা।

সাকিবের নিজ জেলা মাগুরায় সকাল থেকেই অনেকের কাছে বৃহস্পতিবারটা শুভদিন হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ নিষেধাজ্ঞা উঠে এদিন থেকেই আবার ব্যাট-বল হাতে মাঠে নামবেন সাকিব। আর সেই আনন্দেই বুধবার সন্ধ্যায় শহরের রাস্তায় আনন্দ-উল্লাস করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় সাকিবের ভক্তরা শহরের মানুষকে মিষ্টিমুখ করিয়েছেন।

শহরের ক্রিকেটপ্রেমী মনিরুল বলেন, সাকিব মানেই বাংলাদেশ, সাকিব মানেই জয়। সাকিব না থাকলে বাংলাদেশ দলের অনেক ক্ষতি হয়েছে। তাই আমরা সাকিবের এই বীরের বেশে ফেরাকে সাধুবাদ জানাই।

সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, এতদিন সাকিব বাংলাদেশ দলের বাইরে ছিল। বুধবার রাত ১২টার পর থেকে তার শাস্তির মেয়াদ শেষ হওয়ায় সাকিবভক্তরা খুব খুশি।

মাশরুর রেজা বলেন, সাকিবের ফেরার খুশিতে সবাই আনন্দ-উল্লাস করছে। আমি সাকিবভক্তদের মিষ্টি মুখ করিয়েছি। সবাই সাকিবের জন্য দোয়া করবেন, সে যেন আগামী দিনগুলোতে ভালো খেলে দেশের মুখ উজ্জল করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাগুরায় মিষ্টি বিতরণ

আপডেট সময় ০৮:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০