ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুপার যৌন নিপীড়নের শিকার পাঁচ বছরের শিশু

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের ঘোড়াঘাটে আপন ফুপার কাছে যৌন নিপীড়নের শিকার হয়েছে পাঁচ বছরের এক শিশু। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে গত সোমবার দিবাগত রাতে শিশুর ফুপা আতোয়ার মিয়াকে (৩৫) আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত আতোয়ার মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভেলামারী কৌচা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, ঘোড়াঘাট উপজেলার পশ্চিম নয়াপাড়া গ্রামের এক দম্পতির তৃতীয় কন্যাকে (৫) তার দাদা-দাদি লালন-পালন করছেন। শিশুটির বাবা মাদকাসক্ত হওয়ায় তার মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। গত ২৩ অক্টোবর রাতে শিশুর ফুপা আতোয়ার মিয়া তাদের বাড়িতে বেড়াতে আসেন। রাতে শিশু কন্যা তার ফুফা আতোয়ার মিয়ার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়ে। পরে গভীর রাতে ফুপা আতোয়ার তার যৌন লালসা মেটাতে শিশুকে বিবস্ত্র করে বিভিন্নভাবে যৌন নিপীড়ন চালায়। রাতেই শিশুটি কৌশলে ঘরের বাইরে গিয়ে তার দাদা-দাদিকে ঘটনাটি জানায়। পরে শনিবার সকালে মোবাইলে তার মাকে পুরো ঘটনাটি জানানো হয়। এরপর তার মা ঢাকা থেকে বাড়িতে এসে গত সোমবার দিবাগত রাতে ঘোড়াঘাট থানায় আতোয়ার মিয়াকে আসামি করে মামলা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, শিশু ও তার পরিবারের কাছে আমরা পুরো ঘটনা শুনেছি। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনার পরপরই তিনি গা ঢাকা দিয়েছেন। শিশুটির মা বাদী হয়ে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফুপার যৌন নিপীড়নের শিকার পাঁচ বছরের শিশু

আপডেট সময় ১০:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০