ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইয়াবা সেবনকালে ইউপি চেয়ারম্যান আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ইয়াবা ট্যাবলেট সেবনের সময় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ। এ সময় আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করে পলাশবাড়ী থানা পুলিশ।

এ সময় রফিকুল ইসলামের কাছ থেকে ২৪ পিস ও আব্দুল কাইয়ুমের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রফিকুল ইসলাম রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ও আব্দুল কাইয়ুমের বাড়ি পলাশবাড়ী জেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামে।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম বলেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আব্দুল কাইয়ুম রওশনবাগ এলাকার একটি বাড়িতে ইয়াবা সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুইজনকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

ইয়াবা সেবনকালে ইউপি চেয়ারম্যান আটক

আপডেট সময় ০৯:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭