ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সচল

আকাশ জাতীয় ডেস্ক: 

১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুরে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হলে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা।

কোটচাঁদপুরের স্টেশন ম্যানেজার গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে এ রুটে পার্বতীপুর থেকে তেলবাহী ট্রেন ও যশোর নোয়াপাড়া থেকে পণ্যবাহী ট্রেন চলাচল করছিল। এসময় তারা সিগনাল অমান্য করলে রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরো জানান, বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় কাতারের তীব্র নিন্দা

১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সচল

আপডেট সময় ১২:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০