ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, দুলাভাই গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সৎবোনের স্বামীর ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছে প্রতিবন্ধী কিশোরী (২০)। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক আবুল হাসানের বিরুদ্ধে শনিবার রাতে ধর্ষণের মামলা দায়ের করেছেন।

শনিবার রাতেই কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আবুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা। তাকে রোববার দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন এলাকার কিশোরীর সৎবোনের স্বামী আবুল হাসান। গত ৫ মে কিশোরীর সৎবোন অসুস্থ হওয়ায় সহজ ও সরল প্রকৃতির কিশোরীকে বাড়িতে নিয়ে যায় আবুল হাসান।

বাড়িতে নিয়ে বিভিন্ন সময়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। ধীরে ধীরে ওই কিশোরী অসুস্থ হতে থাকে। গত শনিবার কিশোরীকে ডাক্তারি পরীক্ষায় দেখা যায় তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক আবুল হাসানের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। শনিবার রাতেই ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে আবুল হাসানকে গ্রেফতার করেছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা। সে সহজ ও সরল প্রকৃতির। কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং আদালতে নারী ও শিশু নির্যাতনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, দুলাভাই গ্রেফতার

আপডেট সময় ০৭:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০