ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক তাহির আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. তাহির মারা গেছেন।

সোমবার সকাল ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না … রাজিউন)।তার বয়স হয়েছিল ৯০ বছর।

গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাটের পৈতৃক কবরস্থানে দাফন করা হবে অধ্যাপক তাহিরকে।

দেশের স্বনামধন্য এ মেডিসিন বিশেষজ্ঞ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনের সাবেক সভাপতি। দেশের চিকিৎসা খাতের উন্নয়নে তার অবদান অসামান্য।

অধ্যাপক তাহিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে চিকিৎসক সমাজ একজন অভিভাবককে হারাল। বিএসএমএমইউর চিকিৎসা, বিজ্ঞান ও গবেষণার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক তাহির আর নেই

আপডেট সময় ০৩:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০