ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিন-এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মাঠে দলগত খেলা হলো দারুণ। জোড়া গোল করেছেন মোইজে কিন ও কিলিয়ান এমবাপ্পে।

আর এতেই লিগ ওয়ানে দিজোঁর বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পিএসজি।

শনিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে ডাচ ডিফেন্ডারের মিচেল বাকারের ক্রস ছয় গজে বক্সে পেয়ে ডান পায়ের ভলিতে গোলটি করেন ইতালিয়ান ফরোয়ার্ড কিন।

পরে ২৩তম মিনিটে জোড়া গোল পূর্ণ করে দলের ব্যবধান দ্বিগুণ করেন কিন। এই গোলে অবশ্য নেইমারের কৃতিত্ব অনেক বেশি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এক জনকে কাটিয়ে পাস দেন সতীর্থকে। গোলরক্ষক এগিয়ে গিয়ে চেষ্টা করেও পারেননি বল আটকাতে, অনায়াসে ফাঁকা জালে বল পাঠান মৌসুমের শুরুতে ধারে পিএসজিতে যোগ দেওয়া ২০ বছর বয়সী ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ৮২তম মিনিটে ব্যবধান বাড়ান এমবাপ্পে। নেইমারের পাস ধরে ডি-বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে গোলরক্ষকের দুই পায়ের মাঝ দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। আর ৮৮ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে বড় জয় নিশ্চিত করেন এই ফরাসি তরুণ। এই গোলেও ছিল নেইমারের অবদান। নেইমারের পাস পেয়ে পাবলো সারাবিয়া খুঁজে নেন এমবাপ্পেকে। আর ডান পায়ের শটে বল লক্ষ্যে পাঠান।

লিগে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলা লিল ১৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কিন-এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

আপডেট সময় ০৮:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০