ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পুকুর খননকালে পাওয়া গেল ‘৬৯ সালের গ্রেনেড

আকাশ জাতীয় ডেস্ক:  

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে ১৯৬৯ সালের একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বরমচাল ইউনিয়ন থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বরমচাল ইউনিয়নের আকিলপুর নন্দনগর এলাকার ইলেকট্রিশিয়ান সাহান মিয়া নিজ বাড়ির সামনে একটি পুকুর খনন করছেন। খননের এক পর্যায়ে শুক্রবার বিকালে প্রায় ১০ ফুট নিচে তামার একটি বস্তু দেখতে পান শ্রমিকরা। শ্রমিকরা বিষয়টি বাড়ির মালিক সাহান মিয়াকে জানান।

পরে শ্রমিকরা আশপাশের মাটি সরিয়ে গোলাকার বস্তু দেখতে পান। পরে বাড়ির মালিকসহ স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত গ্রেনেডটিতে পিওএফ ১৯৬৯ লেখা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং কমপক্ষে ৫০-৫২ বছর আগের। ধারণা করা হচ্ছে এটি অকেজো হয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

পুকুর খননকালে পাওয়া গেল ‘৬৯ সালের গ্রেনেড

আপডেট সময় ০৮:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০