ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৪ ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল বার্সা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চ্যাম্পিয়নস লিগে ২০২০-২১ মৌসুমটা দুর্দান্ত হলো বার্সেলোনার। ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

আর এ ম্যাচ শেষে সুসংবাদ পেল দলটির চার ফুটবলার। কাতালান জায়ান্ট কর্তৃপক্ষ জেরার্ড পিকে, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, ক্লেমেন্ট লংলে ও ফ্রেঙ্কি ডি ইংয়য়ের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে।

বার্সার সিনিয়র তারকা পিকের সঙ্গে আগামী ২০২৪ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করেছে স্পেনের শীর্ষ ক্লাবটি। আর তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো। আর এই চুক্তি অনুযায়ী ক্লাবে থাকলে তখন এই ডিফেন্ডারের বয়স হবে ৩৭।

দলের সেরা গোলরক্ষক টের স্টেগেনের সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। যেখানে পিকের মতো তারও রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ ইউরো।

এদিকে বার্সার তরুণ দুই তারকা লংলে ও ডি ইংয়ের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তি করা হয়েছে। তবে লংলের রিলিজ ক্লজ ধরা হয়েছে ৩০০ মিলিয়ন ইউরো ও ডি ইংয়ের ৪০০ মিলিয়ন ইউরো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ ও অনিয়মের অভিযোগ: গ্রিসের মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ

৪ ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল বার্সা

আপডেট সময় ০৮:২২:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০