ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আজ রাতে শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ২০২০-২১ মৌসুমের খেলা। গ্রুপ পর্বে প্রথম রাউন্ডের ম্যাচে আজ রাতে মাঠে নামবে বার্সেলোনা, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, পিএসজির মতো দলগুলো।

পিএসজি বনাম ম্যানইউ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত ১টায়। ম্যাচটি হবে প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে। গতবছর ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি নেইমার, এমবাপেদের। ২৩ আগস্টের লিসবন ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল তারা ১-০ গোলে। সেই পিএসজি এবার গ্রুপ পর্ব খেলবে গত বছর ইংলিশ লিগে তৃতীয় হওয়া ম্যানইউ, বুন্দেসলিগার তৃতীয় হওয়া লাইপজিগ (গতবার সেমিফাইনালে ওঠা) এবং তুরস্কের লিগ চ্যাম্পিয়ন বাসাকসেহির সঙ্গে।

ক্যাম্প ন্যুতে বার্সেলোনা আতিথেয়তা দেবে হ্যাঙ্গেরির লিগ চ্যাম্পিয়ন ফেরেঙ্কভারোসকে। এই প্রথম মুখোমুখি হচ্ছে তারা। গেল মৌসুমের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর অনেক কিছুই ঘটে গেছে বার্সেলোনায়। সর্বশেষ লা লিগায় শনিবার গেতাফের কাছে হেরেছে তারা ১-০ গোলে। প্রতিপক্ষ হাঙ্গেরির সবচেয়ে সফল ক্লাব। সর্বোচ্চ ৩১বার লিগ শিরোপা জিতেছে তারা। বাছাইপর্বে সেল্টিক, ডায়নামো জাগরেভের মতো ক্লাবকে পেছনে ফেলে উঠে এসেছে মূল পর্বে।

বাংলাদেশ সময় রাত ১০:৫৫ মিনিটে কিয়েভে ইউক্রেনের ক্লাব ডায়নামোর সঙ্গে জুভেন্তাসের খেলার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের খেলা শুরু হবে।

গতবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া লা লিগায় চতুর্থ হয়ে এবার চ্যাম্পিয়নস লিগে। আজ স্টামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি তারা। এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে ক্লাব দুটি। আজ বুন্দেসলিগার গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে লাৎসিও। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দুদল, ২০১৮ সালে এক প্রীতি ম্যাচে ডর্টমুন্ড জিতেছিল ১-০ গোলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ

আপডেট সময় ০৯:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০