ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে সৎ মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৎ মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে এ ব্যাপারে ভুক্তভোগী নারী ফুলবাড়ী থানায় মামলা করেন। এরপর রাতেই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

পরে আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত যুবক মিজানুর রহমান উপজেলার নাওডাঙা ইউনিয়নের নাওডাঙা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীকে বিগত দশ বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেন মিজানুরের বাবা। তাদের ঘরে ৬ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। এর মধ্যে ওই নারীর সতীনের মাদকাসক্ত ছেলে মিজানুরের কু-নজর পড়ে তার ওপর। এর আগেও কয়েকবার সে যৌন হয়রানীসহ ধর্ষণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

ভুক্তভোগী ওই নারী জানান, শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে তার মেয়েসহ তিনি নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। এসময় তার স্বামী ও মিজানুরের বাবা বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই সৎ ছেলে মিজানুর তার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে পাশে ঘুমিয়ে থাকা তার মেয়ের ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে মিজানুরকে হাতেনাতে আটক করে।

নাওডাঙ্গা ইউপি সদস্য শাহাজামাল মিয়া জানান, মিজানুর এর আগেও এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। ওই নারীর ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে তাকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কুড়িগ্রামে সৎ মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০