ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এসআই আকবরকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে নির্যাতন করে হত্যায় অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক প্রবাসী।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেটের গোলাপগঞ্জের সন্তান সামাদ খাঁন এ ঘোষণা দিয়েছেন।

সামাদ খাঁন বলেন, বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিনকে নির্মম নির্যাতন করে হত্যায় অভিযুক্ত এসআই আকবরকে ৭২ ঘণ্টার ভেতরে যে ধরিয়ে দিতে পারবেন, কিংবা প্রশাসনের যে সাহসী ব্যক্তি আকবরকে গ্রেফতার করতে পারবেন তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এ বিষয়ে তার সঙ্গে ফেসবুক মেসেঞ্জার অথবা এই মোবাইল নম্বর +1 (862) 600-1588-এ যোগাযোগ করতে বলা হয়েছে। সামাদ খাঁনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।

গত রোববার (১১ অক্টোবর) ভোরে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আকবরসহ চার পুলিশকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ঘটনার পর রোববার থেকে আকবর পলাতক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

এসআই আকবরকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

আপডেট সময় ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০