ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বিপাকে পাকিস্তানের ৯ ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ চলাকালীন সময়ে বায়ো-বাবল সিস্টেম লঙ্ঘন করে বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তানের ৯ ক্রিকেটার। এই ঘটনায় জড়িত ক্রিকেটাররা ও ৩ কর্মকর্তা হোটেলের বাইরে সময় কাটিয়েছিলেন। ক্রিকেটারদের এমন আচরণে হতাশা প্রকাশ করেছে পিসিবি এবং সেই সঙ্গে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তাদের।

কোভিড-১৯ মহামারীর কারণে বায়ো-বাবলে ব্যবস্থা লঙ্ঘন করার অভিযোগ উঠল। তার পরেই অভিযুক্ত ক্রিকেটার ও কর্মকর্তা সতর্ক করা হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

বায়ো-বাবল ব্যবস্থার সীমানা ছাড়িয়ে টি-টোয়েন্টি কাপের সঙ্গে যুক্ত ৯ ক্রিকেটার এবং ৩ জন কর্মকর্তা হোটেলের বাইরে সময় কাটাচ্ছিলেন।তারপরেই অভিযুক্তদের ডেকে সতর্ক করার পাশাপাশি কোভিড টেস্ট করা হয়েছে।

রাওয়ালপিন্ডিতে টিম হোটেল ও স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয় তৈরি করে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হচ্ছে। পিসিবির হাই পারফরম্যান্স ‍ডিরেক্টর নাদিম খান এই ইস্যুতে প্রেস বিবৃতিতে জানান, ‘গোটা টুর্নামেন্টের স্বাস্থ্য নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল অভিযুক্তরা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পিসিবি সংশ্লিষ্ট ক্রিকেটার, তাদের দলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছে। ভবিষ্যতে কোনোভাবেই এমন আচরণ বরদাস্ত করা হবে না। চলতি এবং ভবিষ্যতে যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের প্রতি পিসিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বিপাকে পাকিস্তানের ৯ ক্রিকেটার

আপডেট সময় ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০