ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে ওমেদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

রবিবার ভোরে সীমান্তে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনার কড়া প্রতিবাদ ও মরদেহ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পত্র পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহত ওই বাংলাদেশি ওমেদুল ইসলাম ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে ওমেদুলসহ ৪/৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্তে যান গরু আনতে। ভোর ৪টার দিকে তারা সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি টহল দল তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে এলেও বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওমেদুল ইসলাম।

হত্যার পর নিহতের মরদেহ ৮৯নং পিলারের ভারতের অভ্যন্তরে ফেলে রাখে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার কড়া প্রতিবাদ ও নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়ার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে শিক্ষার্থী দিয়ে ক্লাস করানোয় ৩ শিক্ষক শোকজ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০২:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০