ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুরু হলো শেখ রাসেল ইন্টারন্যাশাল এয়ার রাইফেল টুর্নামেন্ট

আকাশ স্পোর্টস ডেস্ক:

শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল প্রতিযোগিতা। শনিবার (১৭ অক্টোবর) টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন কর্তৃক অনলাইনে আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক এই টুর্নামেন্টে মোট ৬০ রাউন্ডের খেলা হবে। প্রতিযোগিতার শীর্ষ জুটিকে ১০০০, দ্বিতীয় স্থান অজর্নকারী জুটিকে ৭০০ এবং তৃতীয় স্থান অর্জনকারী জুটিকে ৫০০ মার্কিন ডলার প্রাইজমানি দেয়া হবে।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুটিংয়ের আছে অপার সম্ভাবনা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সাফল্য এই ফেডারেশনটির। এখন পর্যন্ত এ ডিসিপ্লিন থেকে দক্ষিণ এশিয়ান গেমসে সর্বোচ্চ ২৬টি সোনার পদক এসেছে। এছাড়া কমনওয়েলথ গেমসে আছে আরও দুটি সোনার পদক। তাই শুটিং এর সোনালি অতীতকে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। ‘

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় অনলাইনে এ প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, ভুটান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার শুটাররা অংশ নেবেন এই টুর্নামেন্টে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম ও বিকেএসপির মহাপরিচালক রাশীদুল হাসান এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শুরু হলো শেখ রাসেল ইন্টারন্যাশাল এয়ার রাইফেল টুর্নামেন্ট

আপডেট সময় ০৯:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০