ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ মৃতদেহের মুখে সোনার টুকরো, মিসরে মিলল প্রাচীন সমাধি ও শহর জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

বিশ্বনাথে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

সিলেটের বিশ্বনাথে আপন ভাতিজিকে (১৮) ধর্ষণের অভিযোগে আবদুর রশীদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি (দক্ষিণপাড়া) গ্রামের মৃত মনফর আলীর ছেলে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজার আরামবাগ আবাসিক এলাকার আক্তার মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশীদকে আটক ও ভিকটিম তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আজ শনিবার সকালে তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ওই মামলায় অভিযুক্ত চাচাকে গ্রেফতার দেখায় পুলিশ। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, প্রায় দু’মাস আগে তরুণী তার ভাইয়ের বিয়েতে গোলাপগঞ্জের গ্রামের বাড়িতে গেলে রশীদ তাকে ধর্ষণ করেন। ফের গতকাল শুক্রবার দিবাগত রাতে তরুণীর ফুফুর বিশ্বনাথ উপজেলা সদরের বাসায় আসেন চাচা আবদুর রশিদ। সেখানে রাত ১২টার দিকে কল রেকর্ড শোনানোর কথা বলে ডেকে নিয়ে আবারও ধর্ষণ করেন রশীদ।

থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা জানান, ‘গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম তরুণীকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী

বিশ্বনাথে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

আপডেট সময় ০৫:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০