ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২ দিনাজপুরে পিকআপ চাপায় যুবদল নেতা নিহত বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির

বিএনপির সব রাজনৈতিক কৌশল ভোঁতা হয়ে গেছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সব রাজনৈতিক কৌশল এখন জনগণের কাছে ভোঁতা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য বহুমুখী সুবিধাসম্পন্ন বিশ্রামাগার নির্মাণের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার একটি গণতান্ত্রিক সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, বিধায় যে কোনো দলের গণতন্ত্রচর্চা, রীতিনীতিকে সম্মান করে।

তিনি বলেন, সরকার শ্রদ্ধা করে বিরুদ্ধ মত। আর তাই বিএনপিসহ বিরোধী দলগুলো প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে, করছে মিথ্যাচার।

দেশে অবাধ মতপ্রকাশের স্বাধীনতা আছে বলেই বিরোধী দলগুলো সমালোচনা করতে পারছে, আর গণমাধ্যম স্বাধীন বলেই তারা প্রচার ও প্রকাশ করতে পারছে বলে অভিমত ওবায়দুল কাদেরের।

তিনি বলেন, দিবারাত্রি সমালোচনা করেও বিএনপি নেতারা দেশে গণতন্ত্র নেই বলে যে অভিযোগ করেন, তা তাদের নিজেদের অভিযোগের অসারতা প্রমাণ করে।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বিএনপি নেতাদের বলেন, অন্ধ সমালোচনা ও মিথ্যাচারের জন্য তাদের কোন নেতাকে শাস্তি দেয়া হয়েছে- তা তারাই বলুক?

তিনি বলেন, শেখ হাসিনার পরমতসহিষ্ণুতা আছে বলেই বিএনপি অবিরাম মিথ্যাচারের ঢোল বাজিয়ে যেতে পারছেন।

সরকারের মদদে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে– বিএনপি নেতাদের এই অভিযোগের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির কমিটি গঠনের পর তাদের অফিসে আগুন দিয়েছে কে? নিজেরা মারামারি করে নিজেদের হাত ভাঙছে, মনোনয়ন নিয়ে চালাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম– এসব তো তাদের নিজেদের সৃষ্ট।

সরকার যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতিতে অটল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজ দলের কেউ অপরাধ করলে শাস্তি প্রদানের সাহস একমাত্র শেখ হাসিনাই রাখেন।

তিনি বলেন, সন্ত্রাস, সাম্প্রদায়িক উগ্রতা অনিয়ম, দুর্নীতি এবং সামাজিক অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান ইতিমধ্যে জাতির কাছে স্পষ্ট, মদদ তো নয়ই।

শেখ হাসিনা অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছেন মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় পরিচয়ও তার কাছে ঢাল হতে পারেনি বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করেন, মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস সংগ্রাম।

তিনি বলেন, বিএনপি উপনির্বাচনের আগে থেকেই ভরাডুবির আশঙ্কা করছেন, জনগণের কাছে তারা কি বলে ভোট চাইবে? তাদের ঝোলায় ইতিবাচক কিছু নেই, তাই বিএনপি বরাবরের মতো মিথ্যা অভিযোগের তীর ছুড়তে শুরু করছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ এবং জনআস্থা, আওয়ামী লীগ জনগণকে কখনও শত্রু মনে করে না। এমনকি বিএনপিকেও শত্রুভাবে না; বরং রাজনৈতিক প্রতিপক্ষ মনে করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রয়াসে দেশের সড়ক হবে নিরাপদ।
মন্ত্রী বলেন, নিরাপদ ও উন্নয়নবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে আইনগত কাঠামো শক্তিশালীকরণের অংশ হিসেবে সরকার সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন শুরু করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

বিএনপির সব রাজনৈতিক কৌশল ভোঁতা হয়ে গেছে: কাদের

আপডেট সময় ০৪:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০