ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পল্লবীতে শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় পিয়ারুল (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মিরপুরে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটির বাবা বলেন, আমি রিকশাচালক আর আমার স্ত্রী বাসা বাড়িতে কাজ করেন। আমার ৭ বছরের এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে রয়েছে। তাদের দুজনকে বাসায় রেখে আমরা স্বামী-স্ত্রী দুজনই কাজে বের হই। আমাদের পাশেই আরেকটি পরিবার ভাড়া থাকে। তাদের আত্মীয় ধর্ষক পিয়ারুল সেখানে থাকতো। বুধবার দুপুরে আমার ছেলে বাসায় ছিল না। বোনকে একা রেখে সে মাঠে গিয়েছিলো। মেয়েকে একা পেয়ে দুপুরে কোনো এক সময় পিয়ারুল তাকে ধর্ষণ করে। বাসায় ফিরলে সে তার মাকে সব ঘটনা বলে।

পল্লবী থানার অপারেশন অফিসার ইয়ামিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় এক জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাজনিত উদ্বেগে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

পল্লবীতে শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

আপডেট সময় ১০:৪১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০