ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গেলেন রাষ্ট্রপতি

আকাশ জাতীয় ডেস্ক:

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব মো. ইমরানুল হাসান।

এর আগে বঙ্গভবনের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ সময় সংবাদকে জানান, দুবাইয়ের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

৭৬ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। বঙ্গভবন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হতো। রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপাশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা করাচ্ছেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবশেষ গত মার্চ মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন মো. আবদুল হামিদ। এরপর থেকে মহামারির সাবধানতায় স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তা ইস্যুতে বঙ্গভবনের বাইরে (কিশোরগঞ্জের মিঠামইনে ছোট ভাইয়ের জানাজা ছাড়া) তেমন কোনো কর্মসূচিতে অংশ নেননি রাষ্ট্রপতি। সাত মাস পর তিনি এই প্রথম দেশের বাইরে গেলেন। সফর শেষে আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গেলেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৯:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০