ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোকে টপকে পেলের আরও কাছে নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পেরুর বিপক্ষে হ্যাটট্রিক করে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে টপকে গেছেন নেইমার জুনিয়র। তার সামনে আছেন শুধু আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ও তর্কসাপেক্ষে ইতিহাসের সেরা ফুটবলার পেলে।

লিমায় পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন নেইমার। দুই অর্ধে পেনাল্টি থেকে দুই গোল এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। অবশ্য দ্বিতীয় গোলটি করেই রোনালদোকে পেছনে ফেলে ব্রাজিলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে যান এই পিএসজি ফরোয়ার্ড।

ব্রাজিলের জার্সিতে ১০৩ ম্যাচ খেলে নেইমারের গোলসংখ্যা এখন ৬৪টি। অন্যদিকে জাতীয় দলের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ৯৮ ম্যাচ খেলে ৬২ গোল করেছিলেন রোনালদো। ব্রাজিলের জার্সিতে ৭৭ গোল নিয়ে ২৮ বছর বয়সী নেইমারের সামনে আছেন শুধু পেলে।

প্রায় ১১ মাস পর ব্রাজিলের জার্সিতে ফেরাটা দারুণ হয়েছে নেইমারের। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তার দল ব্রাজিল। সেই ম্যাচে গোলের দেখা না পেলেও দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন তিনি। এক ম্যাচ পরেই পেয়ে গেলেন হ্যাটট্রিকের দেখাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোকে টপকে পেলের আরও কাছে নেইমার

আপডেট সময় ০৮:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০