ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

টেকনাফে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে আপন ছোট ভাইয়ের হাতে বড় বোন খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ইদ্রিস (৩৫) পলাতক রয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর ইউনিয়নের হাবির ছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম (৪৫) একই এলাকার হোসেনের কন্যা।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত ঘটনার জের ধরে দীর্ঘদিন ধরে ভাই বোনের মধ্যে বিরোধ চলে আসছিলো। দুপুরে জমিজমা সংক্রান্ত তর্কের এক পর্যায়ে ইদ্রিস তার বড় বোন দেলোয়ারা বেগমকে এলোপাথাড়ি কোপ দেয়। কোপ দিয়ে ঘাতক ইদ্রিস পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ইদ্রিসকে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

টেকনাফে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

আপডেট সময় ১২:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০