ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের স্রোত সইবার সক্ষমতা আমাদের নেই: ওবায়দুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সীমান্তের ওপার থেকে আসা রোহিঙ্গাদের অব্যাহত স্রোত সইবার সক্ষমতা বাংলাদেশের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য তিনি জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা বিষয়টাকে একদিকে যেমন মানবিক দৃষ্টিতে দেখছি, অন্যদিকে যেভাবে রোহিঙ্গাদের স্রোত আসছে তার জোরালো প্রতিবাদ করছি। এরইম‌ধ্যে সে দেশের রাষ্ট্রদ্রুতকে চারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য জাতিসংঘের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতির সবশেষ আপডেটও জানানো হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা রোহিঙ্গাদের পুশব্যাক করছি না, তবে পুশইনের প্রতিবাদ জানাচ্ছি। সন্ত্রাস দমনের নামে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে এতে আমরা উদ্বিগ্ন। এ পর্যন্ত দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, এ চাপ সইবার ক্ষমতা আমাদের নেই।

আমরা আরো বেশি উদ্বিগ্ন যে এর সঙ্গে মাদকের স্রোত বা অস্ত্র আসছে কি-না?

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের স্রোত সইবার সক্ষমতা আমাদের নেই: ওবায়দুল

আপডেট সময় ০২:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭