ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাতে বলিভিয়ার মুখোমুখি আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইকুয়েডরের বিরুদ্ধে জয়ের পরেও স্বস্তি নেই আর্জেন্টিনা শিবিরে। কারণ একটা নয়, একাধিক। বিশ্বকাপ বাছাইয়ে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত দুইটায় প্রতিবেশী দেশ বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলিভিয়ার মাঠে। আর এই বিষয়টিই আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বলিভিয়ার বিরুদ্ধে লিওনেল মেসিদের খেলতে হবে লাপাজে, পৃথিবীর উচ্চতম স্টেডিয়ামে। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩৬০০ মিটার অর্থাৎ ১১ হাজার ৮১১ ফুট! শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য বলিভিয়া ছাড়া বিশ্বের সব দলের ফুটবলারদের কাছেই আতঙ্ক লাপাজের এই স্টেডিয়াম। যদিও উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে মেসিরা রবিবারই পৌঁছে গিয়েছেন বলিভিয়ায়।

এছাড়া আর্জেন্টিনার অন্যতম তারকা সার্জিও আগুয়েরো চোটের কারণে এই ম্যাচে নেই। ছিটকে গেছেন আরেক তারকা পাওলো দিবালা।

অন্যদিকে, বলিভিয়া এর আগের ম্যাচে ব্রাজিলের কাছে ৫-০ গোলে হেরেছে। এ কারণে তারাও জয়ের জন্য মরিয়া থাকবে।

মেসিদের বিরুদ্ধে দ্বৈরথের আগে বলিভিয়ার কোচ সিজার ফারিয়াস রীতিমতো হুঙ্কার দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘আমাদের খেলাকে ওরা কুৎসিত বলতেই পারে। তা নিয়ে আমরা একেবারেই ভাবিত নই। এই উচ্চতায় আমাদের প্রধান লক্ষ্য ওদের গ্রাস করা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাতে বলিভিয়ার মুখোমুখি আর্জেন্টিনা

আপডেট সময় ০৮:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০