ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘পুলিশি নির্যাতনে’ রায়হানের মৃত্যু: মামলা পিবিআইতে

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে ‘পুলিশি নির্যাতনে’ রায়হান আহমদ (৩৪)-এর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইতে) স্থানান্তর করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে রায়হানের স্ত্রীর দায়ের করা মামলাটি (পিবিআইতে) স্থানান্তর করা হয়েছে।

এর আগে রবিবার দিবাগত (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি (২২)। তবে এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

অবশ্য মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া। ঘটনার পর থেকে তিনি কর্মস্থল কোতোয়ালির বন্দরবাজার ফাঁড়িতে অনুপস্থিত রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেফতার এড়াতে এসআই আকবর পলাতক রয়েছেন।

এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার জানান, এসআই আকবরসহ চার পুলিশকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযোগ করা হয়েছে। পলাতকের বিষয়টি তিনি জানেন না।

তিনি বলেন, ‘সোমবার (১২ অক্টোবর) পুলিশ ফাঁড়িতে রায়হানকে পিটিয়ে হত্যার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটির সুপারিশে তাদের চারজনকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।’

সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন— বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘পুলিশি নির্যাতনে’ রায়হানের মৃত্যু: মামলা পিবিআইতে

আপডেট সময় ০৬:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০