ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

নিক্সন বিধি লঙ্ঘন করেছেন, আইনানুযায়ী ব্যবস্থা: সিইসি

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারি কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করায় ফরিদপুর চার আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরীর (নিক্সন চৌধুরী) বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি নূরুল হুদা বলেন, সংসদ সদস্য যে আচরণবিধি ভঙ্গ করেছেন অবশ্যই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রয়োজন হলে মামলাও করা হবে। আমরা তাই করবো। এমপি হিসেবে আলাদাভাবে কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা যশোর, পাবনাসহ অন্যান্য জায়গায় যে নির্বাচনগুলো করেছি সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে ব্যক্তি বিবেচ্য বিষয় নয়, তিনি আইন ভঙ্গ করেছেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে নির্বাচন পেছানো হবে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, করোনার মধ্যে আর কোনো নির্বাচন পেছানো হবে না। সিডিউল অনুযায়ী নির্বাচন করে ফেলবো। স্থানীয় সরকার বিধান অনুযায়ী আমাদের তালিকা দিলে আমরা সেটি করে ফেলবো। করোনার জন্য আটকে থাকবে না।

তিনি বলেন, চট্টগ্রাম নির্বাচন আমরা সময় মতো করে ফেলবো। ফরিদপুরের চার আসনের এমপি যেটি করেছে এটি আমরা মোকাবিলা করবো। আমি বিশ্বাস করি প্রশাসনের লোকেরাও স্বস্তি পাবে এবং তারা নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য নিজের অবস্থান থেকে দৃঢ় থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

নিক্সন বিধি লঙ্ঘন করেছেন, আইনানুযায়ী ব্যবস্থা: সিইসি

আপডেট সময় ০৩:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০