ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরকীয়ায় জড়িয়ে ধর্ষণের শিকার গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

ব‌রিশালের মেহে‌ন্দিগ‌ঞ্জ উপ‌জেলায় দলবেঁধে ধর্ষণের শা‌স্তি হিসেবে ২০ হাজার টাকা জ‌রিমানা নির্ধারণের ঘটনায় লজ্জায় আত্মহত্যার চেষ্টা করেছে এক গৃহবধূ (১৭)।

‌সোমবার সকালে মেহে‌ন্দিগঞ্জ উপজেলার আন্ধারমা‌নিক ইউ‌নিয়নের আন্ধারমা‌নিক গ্রামে এ ঘটনা ঘটে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য ক‌মপ্লেক্সে ভ‌র্তি ‌করেছে স্বজনরা।

গৃহবধূর ভগ্নিপতি আবু বক্কর জানান, তিন মাস আগে ভাষানচর ইউ‌নিয়নে এক যুবকের সাথে বিবাহ হয় ওই গৃহবধূর। স্বামী ঢাকায় থাকায় আন্ধারমা‌নিক এলাকায় সে বাবার ঘরে থাকতো। এসময় তার সাথে হিজলা উপজেলার বড়জা‌লিয়া ইউ‌নিয়নের বাউ‌শিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের বাবুর সাথে পরকীয়া প্রেম হয়।

রোববার রাতে মেহে‌ন্দিগঞ্জের আন্ধারমা‌নিক এলাকায় বাবু তার বন্ধু রাজীবের ঘরে ডেকে নেয় ওই গৃহবধূকে। এরপর বাবু, রাজীব ও তাদের আরেক বন্ধু নাজমুল গৃহবধূকে ধর্ষণ করে।

বিষয়‌টি জানাজা‌নি হলে স্থানীয় ইউ‌পি সদস্য পরান ভূঁইয়া সোমবার সকালে শা‌লিস বৈঠক বসিয়ে ধর্ষকদের ২০ হাজার টাকা জ‌রিমানা করে গৃহবধূকে প‌রিবারের জিম্মায় দেয়। পরে লজ্জায় ঘরে গিয়ে ওই গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

দুপুর ১২টার দিকে গৃহবধূকে উদ্ধার করে নিকটবর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সে ভর্তি করা হয়।

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহরাজ হায়াৎ বলেন, ‌দুপুরে নিয়ে আসার পর এখন পর্যন্ত জ্ঞান ফেরে‌নি ওই গৃহবধূর। তার হাতে আঁচড়ের চিহ্ন আছে, তাকে প্রাথমিকভাবে স্যলাইন পুশ করা হয়েছে। ধর্ষণের বিষয়ে তিনি এখনো অবহিত নন। তবে জ্ঞান ফিরলে বিস্তর জানা যাবে।

হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ‌স্থিত হিজলা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন মোল্লা বলেন, তারা ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। তাদের কাছে এখনো অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছেন। তারা তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরকীয়ায় জড়িয়ে ধর্ষণের শিকার গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

আপডেট সময় ০৭:৩৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০