ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাজতের রড বাঁকিয়ে পালিয়ে গেল আসামি!

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের হাজতের রড বাঁকিয়ে শুভ (২৮) নামে এক আসামি পালিয়ে গেছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক ডিবি কার্যালয় পরিদর্শন করেছেন। এ ঘটনায় আরএমপিতে চলছে তোলপাড়।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, হাজত থেকে পালিয়ে যাওয়া শুভর বাড়ি নগরীর খড়বোনা এলাকায়। বিকালে গাঁজাসহ তাকে আটক করে ডিবি পুলিশ। কিন্তু সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে তিনি পালিয়ে যান। এরপর তাকে ধরতে অভিযান শুরু করে ডিবিসহ আরএমপির ১২ থানার পুলিশ।

এদিকে খবর পেয়ে রাতেই আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ে যান। হেফাজতে থাকা মাদক মামলার আসামি এভাবে পালিয়ে যাওয়ায় তিনি দায়িত্বরতদের তিরস্কার করেন। এ সময় তিনি কর্তব্যরত অফিসার ও সেন্ট্রিকে প্রত্যাহার করেন।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, আসামি ছিলেন হালকা-পাতলা শারীরিক গঠনের মানুষ। হাজতের রড বাঁকিয়ে বের হয়ে গেছেন। তাকে ধরার জন্য অভিযান শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশের দুজনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে। পুলিশের আর কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাজতের রড বাঁকিয়ে পালিয়ে গেল আসামি!

আপডেট সময় ১১:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০