ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

সিলেটে ফাঁড়িতে যুবকের মৃত্যু: ইনচার্জসহ চার পুলিশ বরখাস্ত, প্রত্যাহার ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মো. রায়হান আহমদের (৩৪) মৃত্যু হওয়ার বিষয়ে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর থেকে প্রাথমিক তদন্তের ফলাফল বিশ্লেষণ করে বিকাল সাড়ে ৩টার দিকে এক আদেশে চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।

বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া ছাড়া বরখাস্ত হওয়া অন্য তিনজন হচ্ছেন- এএসআই তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশীদ। আর প্রত্যাহার করা তিনজন হচ্ছেন- এএসআই আশীক এলাহী, এএসআই কুতুব আলী, কনস্টেবল সজীব হোসেন।

পুলিশের একটি সূত্র জানায়, বরখাস্ত ও প্রত্যাহার করা সাতজন পুলিশ সদস্য নিয়ে আরেক দফা তদন্ত চলছে। এ তদন্তের পর এদের মধ্য থেকে রায়হান হত্যা মামলায় আসামি করা হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

সিলেটে ফাঁড়িতে যুবকের মৃত্যু: ইনচার্জসহ চার পুলিশ বরখাস্ত, প্রত্যাহার ৩

আপডেট সময় ০৬:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০