ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেত্রকোনায় ভাবিকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:  

নেত্রকোনার পূর্বধলায় গৃহবধূ লিপি আক্তারকে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যা করার চেষ্টার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছে আসামি রাসেল মিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন।

নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাসেলকে ময়মনসিংহ হাসপাতাল থেকে এনে হাজির করা হয়। আদালতের বিচারক উম্মে সালমা এ সময় জবানবন্দি গ্রহণ করেন। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে বিচারক আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

পূর্বধলা থানার ওসি মো. তাওহীদুর রহমান জানান, গত (৪অক্টোবর) ভোরে পূর্বধলা উপজেলা সদরের পশ্চিমপাড়া গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার ও চাচাতো ভাই রাসেলকে একই ঘর থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে বাড়ির লোকজন। পরে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন এবং দেবর রাসেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে রাসেল চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় ভাবিকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০১:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০