ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি হরমুজ ‘অবরুদ্ধ’ রেখেছে যুক্তরাষ্ট্র, খুলতে চাইছে ইরান: ট্রাম্প

ফিজের জন্য বার্তা আছে ওয়ার্নারের

অাকাশ স্পোর্টস ডেস্ক:

আইপিএলের সৌজন্যে দুজন ভালো বন্ধু। সেই বন্ধুত্বের সূত্র ধরে গত বছর টুইটারে মোস্তাফিজুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। আজ তো মাঠেই সুযোগ ছিল ফিজকে শুভেচ্ছা জানানোর। তা ওয়ার্নার কি মোস্তাফিজকে শুভেচ্ছা জানিয়েছেন?

লড়াইয়ের ঝাঁজে অবশ্য বন্ধুত্বের বিষয়টা ভাবনায় থাকে না। মাঠে তাই সে সুযোগ হয়নি। তবে মোস্তাফিজ জানালেন, হোয়াটসঅ্যাপে আইপিএলে একই দলে খেলা খেলোয়াড়দের নিয়ে একটা গ্রুপ আছে। সেখানে সবাই শুভেচ্ছা জানিয়েছে। ওই গ্রুপে ওয়ার্নারও আছেন। মজাটা হচ্ছে, আজ ওয়ার্নারের উইকেটটা পেয়েছেন মোস্তাফিজই।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে দুই দলের সেরা পারফরমার এ দুজনই। দলের প্রতিনিধি হয়ে দুজনই তাই এলেন সংবাদ সম্মেলনে।
গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে নিয়মিত দেখা গেছে মোস্তাফিজকে। এবার অবশ্য তাঁর বসে বসেই কেটেছে। সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে। হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নারকে তাই প্রশ্নটা করা হলো, গতবারের মোস্তাফিজ আর এবার মোস্তাফিজের কী পার্থক্য দেখেছেন তিনি?
প্রশ্নটা যেন একটু অস্বস্তিকর ওয়ার্নারের কাছে। তবে পার্থক্য নয়, মোস্তাফিজকে কীভাবে ব্যবহার করতে হবে সেটি নিয়ে বললেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক, ‘বাংলাদেশের তাঁকে যত্ন নিতে হবে। আপনাকে আপনার ফাস্ট বোলারকে দেখে রাখতে হবে। যেহেতু টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে, আপনাকে অগ্রাধিকার ঠিক করতে হবে। সে ব্যতিক্রমী প্রতিভা। যদি তিন, দুই বা এক সংস্করণে খেলতে চায়, নিজেকে নিয়ে ওর সেভাবে কাজ করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী

ফিজের জন্য বার্তা আছে ওয়ার্নারের

আপডেট সময় ১২:১৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭