ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৫ মাসের অন্তঃসত্ত্বা শিশু শ্যালিকা

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের ভালুকায় ভগ্নিপতির ধর্ষণে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের শ্যালিকা। নির্যাতনের শিকার ওই শিশু ৫ম শ্রেণির ছাত্রী। ওই ঘটনায় ভগ্নিপতি মানিক চন্দ্র দেবনাথকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর বড় বোন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি করেন।

আজ শুক্রবার আসামি মানিককে আদালতে পাঠানো হয়েছে এবং জবানবন্দি প্রদানের জন্য ওই ছাত্রীকেও আজ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা ও মামলা সূত্রে জানা যায়, মানিক চন্দ্র দেবনাথ ১০-১১ বছর আগে ভালুকা উপজেলার ধলীয়া গ্রামের ওই ছাত্রীর মেজ বোনকে বিয়ে করেন। বিয়ের পর শ্বশুরবাড়ির পাশেই বসতি গড়েন।

এদিকে, কিছুদিন আগে বোনের বাচ্চা হওয়ায় ওই ছাত্রী ভগ্নিপতি মানিক দেবনাথের বাড়ি গিয়ে রান্নাবান্নার কাজ করে দিত। ওই সুযোগে ভগ্নিপতি মানিক তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই রঞ্জন চন্দ্র জানান, ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি মানিক চন্দ্র দেবনাথকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৫ মাসের অন্তঃসত্ত্বা শিশু শ্যালিকা

আপডেট সময় ০৮:২১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০