ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

সেনাদের প্রাণহানির জেরে আর্মেনিয়ার নিরাপত্তা প্রধান বরখাস্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চলে সেনাদের প্রাণহানির জেরে নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে লিপ্ত আর্মেনিয়া।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের একটি প্রস্তাবের ভিত্তিতে প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান বৃহস্পতিবার এ সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেছেন বলে খবর দিয়েছে আনাদুলু এজেন্সি।

আরগিশতি কিয়ারামিয়ানকে বরখাস্ত করায় এই পদে দায়িত্ব গ্রহণ করবেন আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থার (এএটিএস) উপ-পরিচালক মিকাইল হামবার্তমুসিয়ান। বরখাস্ত নিরাপত্তা প্রধান কিয়ারামিয়ান গত জুনে দায়িত্ব নিয়েছিলেন।

আর্মেনিয়াকে সামরিক সহায়তা দেবে না রাশিয়া

এদিকে কারবাখ ইস্যুতে আর্মেনিয়াকে সামরিক সহায়তা না দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। মস্কো-নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা ব্লকের আওতায় রাশিয়া আর্মেনিয়াকে যে সামরিক সহায়তা দেয় তার অধীনে নাগারনো-কারাবাখ পড়ে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ।

গত ২৭ সেপ্টেম্বর এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তারপর এই প্রথমবার আর্মেনিয়া-আজারবাইজান ইস্যুতে প্রকাশ্যে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট। ১০ দিন ধরে চলা এই সংঘর্ষকে পুতিন ‘ট্রাজেডি’ বলে উল্লেখ করেছেন। রাশিয়া দ্রুত এই চলমান অচলাবস্থা নিরসনের জন্য আহ্বান করেছেন।

পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘অনেক মানুষ মারা যাচ্ছে। দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে। আমরা আশা করছি যে, খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে।’

রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অরগানাইজেশন (সিএসটিও) এর সদস্য আর্মেনিয়া। সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন ছয়টি দেশ নিয়ে এই সামরিক জোট গঠিত। আজারবাইজান ও নাগর্নো-কারাবাখ এর সদস্য না। বর্তমানে এথনিক আর্মেনিয়ানরাই নাগর্নো-কারবাখ অঞ্চল শাসন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

সেনাদের প্রাণহানির জেরে আর্মেনিয়ার নিরাপত্তা প্রধান বরখাস্ত

আপডেট সময় ১১:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০