ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নকে (৩৫) গ্রেফতার করা হয়। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত।

এর আগে বুধবার রাতে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সাথে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নের। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে নয়নের সাথে প্রায়ই কথা হতো ওই নারীর। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের এই সম্পর্কের কারণে নয়ন প্রায় সময়ই ওই নারীর বাসায় যাতায়াত করতেন। গত ৬ অক্টোবর বিকালে নয়ন আবারও ওই নারীর বাসায় যান। এসময় নয়ন বিয়ে সংক্রান্ত বিষয়ে আলাপ আছে বলে দরজা বন্ধ করে দেন।

ওই নারী দরজা বন্ধ করতে বারণ করলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ আনা হয় নয়নের বিরুদ্ধে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ওই নারী সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি বিউটি পার্লারে কাজ করেন। কয়েক বছর আগে প্রেমের সূত্র ধরে তদের বিয়ে হয় বলে দাবি করেন। তবে তাদের কোনও কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুর ডেকে বিয়ে পড়ানো হয়। বুধবার রাতে ওই তরুণী থানায় এসে ধর্ষণের মামলা দায়ের করেন। তরুণীর অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে নয়ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০২:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০