ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেয়েকে আটকে রেখে ধর্ষণ, বাবা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

১৬ বছর বয়সী মেয়েকে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে বাবা শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার (৭ অক্টোবর) মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে ডিআইজি শেখ নাজমুল আলম সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

মঙ্গলবার (৬ অক্টোবর) মানিকগঞ্জ থেকে কথিত এই সাধক শরিফুল ইসলামকে গ্রেফতার করে সিআইডি।

ডিআইজি জানান, মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন বসন্তপুর বাগডাংনী দুর্গম চর এলাকার শরিফুল হঠাৎ করে সন্ন্যাসী বেশ ধারণ করেন। তার সন্ন্যাসী হওয়াতে ২ বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এসময় মেয়েও নাটোরে দীঘাপতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামে নানার বাড়িতে চলে যায়। ঈদুল আজহার ৬ দিন আগে শরিফুল বিভিন্ন কৌশলে মেয়েকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সে মেয়েটির ওপরে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে আটকে রেখে ধর্ষণ করে। বাড়িতে লোকজন এলে মেয়েটির সঙ্গে কাউকে দেখা বা কথা বলতে দেয়নি সে।

শেখ নাজমুল আলম বলেন, মেয়েটি কৌশলে তার নানার-নানির সঙ্গে যোগাযোগ করে। পরে মা ও নানি মেয়েকে উদ্ধার করেন। পরে মেয়ে বাদী হয়ে বাবার বিরুদ্ধে নাটোরের বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

সিআইডি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে।

মামলার অভিযোগে মেয়েটি জানায়, তার ওপরে শারীরিক নির্যাতনের কথা তার দাদা-দাদিকে জানালে বিষয়টি সমাজের কাউকে বলতে নিষেধ করেন তারা।

এক প্রশ্নের জবাবে শেখ নাজমুল আলম বলেন, ‘আমরা শরিফুল এর সঙ্গে কথা বলেছি। সে মানসিক অসুস্থ না। সুস্থ মস্তিষ্কে সে তার মেয়েকে এভাবে নির্যাতন করেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

মেয়েকে আটকে রেখে ধর্ষণ, বাবা গ্রেফতার

আপডেট সময় ০১:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০