ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

এবার ৪ শিশু মিলে এক শিশুকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রূনসী গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার বিকালে সংঘটিত ওই ঘটনায় গত মঙ্গলবার রাতে নির্যাতিতার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ওই ৪ শিশুকে বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

আদালতের জিআরও এসআই রাশেদুল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী জানান, খেলার কথা বলে গত রবিবার বিকালে ওই ৪ শিশু তার শিশু কন্যাকে ডেকে বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন সোমবার রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন অভিভাবকরা। পরদিন মঙ্গলবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসরাত জেরিন জুঁই জানান, শিশুটির শারীরিক অবস্থা এবং ঘটনার বর্ণনা শুনে ধর্ষণের সন্দেহ হয়। পরে তাকে ডাক্তারী পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, গ্রেফতারকৃত ওই ৪ শিশু জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে তাদের মধ্যে একজন ওই শিশুটিকে ধর্ষণ করেছে। অপর ৩ জন তাকে সহযোগিতা করেছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, ভিকটিম এবং অভিযুক্ত সবাই শিশু। তাই প্রচলিত আইনে অভিযুক্তদের বিচার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

এবার ৪ শিশু মিলে এক শিশুকে ধর্ষণ

আপডেট সময় ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০