ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লাউ চুরির অভিযোগে গৃহবধূকে হত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:  

বাগেরহাটের রামপাল উপজেলায় লাউ চুরির অভিযোগে রাধিকা পাল (৫০) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পিত্তে গ্রামে এ ঘটনা ঘটে।

রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূর লাশ উদ্ধার করেছেন। পরে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাটের হাতপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বামী দিলীপ পাল জানান, লাউ চুরির মিথ্যা অভিযোগ দিয়ে বুধবার দুপুরে তার স্ত্রী রাধিকাকে প্রতিবেশী সুদীপ পাল (৫০) ও পুত্র রবিন পাল (৫৫) মারধর করে। এ সময় রাধিকা মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়।

পরে স্থানীয়ভাবে চিকিৎসার দেওয়া হয়। একপর্যায়ে রামপাল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপাল উপজেলা হাসপাতালের আরএমও সুদীপ্ত বাকচী জানান, মৃত রাধিকা পালের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাটের হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাউ চুরির অভিযোগে গৃহবধূকে হত্যা!

আপডেট সময় ১১:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০