ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সড়কের পাশে গাছে মিলল ফুটফুটে নবজাতক

আকাশ জাতীয় ডেস্ক:  

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশে গাছে ঝোলানো বাজারের ব্যাগ থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রোববার বিকাল ৬টার দিকে উপজেলার গোলখালী শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।

ঘেরমালিক ইসরাইল গাজী জানান, রোববার বিকালে গোলখালী বিলে তাদের মৎস্যঘেরে যাচ্ছিলেন। শ্মশানঘাট থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে সড়কের পাশে গাছে বাজারের ব্যাগ ঝুলতে দেখেন স্থানীয়রা।

তারা বাজারের ব্যাগ খুলে দেখতে পান সদ্য ভূমিষ্ঠ হওয়া এক ছেলে নবজাতক। এ সময় তারা তড়িঘড়ি করে নবজাতক শিশুটিকে সদরের সার্জিক্যাল ক্লিনিকে নিয়ে ভর্তি করেন।

সদরের সার্জিক্যাল ক্লিনিকের ডা. শেখ মাসুদুর রহমান জানান, বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। আমরা সব ধরনের চিকিৎসা দিয়েছি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। ক্লিনিক থেকে ওই নবজাতক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা জানান, নবজাতকটি বর্তমানে সুস্থ আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

সড়কের পাশে গাছে মিলল ফুটফুটে নবজাতক

আপডেট সময় ০৪:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০